01840238946 | Sat – Thu, 9:00 AM – 8:00 PM | 20/5, West Panthapath(3rd Floor), Dhaka 1205
Home Reviews Anha Chaity

Review from Anha Chaity

May 26, 2022 Verified Traveler
আজকের দিনের রিভিউ করতে গেলে দিনটা ছিল এক কথায় অসাধারন আর টিজিবি বাহিনীর মোট ১২ জনেরই টার্গেট ছিল মিরসরাই অর্থাৎ খৈয়াছড়া এবং কমলদাহতে যত্তগুলা ঝর্না আছে তা কাভার করা, তার মাঝে ৬ জনই মেয়ে ছিলাম সকলের উদ্দেশ্য একটাই জপ্পাস একটা ট্র্যাকিং ট্যুর করা আর আমাদের হোস্ট হিসেবে যাকে পেয়েছি সে ছিল অসাধারণ একজন মানুষ যার কথা না বললেই নয় Md Asif Imtiaz যাকে আমরা পুরোটা সময় আদর বলে ডেকেছি, সকলের প্রতি এত যত্নশীল ছিল যেটা আমাদের পুরোটা সময় জুড়ে আনন্দ দিয়েছে, বরিং হওয়ার কোন উপায় ছিল না, আর হ্যাঁ ঝর্না দেখার উপযুক্ত সময়ই কিন্ত এই বর্ষাই যে যাই বলুক আমি পারসোনালি মনে করি, যতই পাহাড় বেয়ে উপরে যাচ্ছিলাম ততই পাহাড় এবং সৌন্দর্য আমার চোখে সমানুপাতিকভাবে বৃদ্ধিপাচ্ছিলো আর সাথে তো রিক্স আছেই এই বুঝি কাঁদায় পা পিছলে পড়লাম, এই বুঝি ৬০/৭০ ফুট নিচে পড়ে গেলাম আল্লাহর রহমতে নিজের আত্মবিশ্বাস ছিল আমার একমাত্র সাহস.... আলহামদুলিল্লাহ আমরা আপুরা যথেষ্ট সুন্দর ভাবে একটা ট্রিপ শেষ করে সাথে করে ১২ টি পরিবারের সদস্য হয়ে বাড়ি ফিরেছি তারমানে আমাদের ট্রিপটা সাকসেসফুল,, তবে, টিজিবির কাছে একটা চাওয়া থাকবে, এইরকম একদিনের ট্র্যকিং ট্যুর শুধুমাত্র মেয়েদের জন্য বরাদ্দ করা হোক যাতে করে অনেকের ঘুরতে সুবিধা হবে.......
পরিশেষে কিছু কথা বলতেইই হয় এত গুরুত্ব নিয়ে যেই জায়গায় আমরা ঘুরতে যাই সেই জায়গাটা আসলেই আমরা কতটা পরিচ্ছন্ন ভাবে রেখে আসতে পারি????প্রশ্নটা বরাবররের মতই থেকে যাবে...
ধন্যবাদ টিজিবি কে এত সুন্দর একটা প্লাটফর্ম দেয়ার জন্য,, অনেকক অনেক ভালবাসা রইল
Anha Chaity
Anha Chaity
Traveler
Share this review