🏝️ সেন্টমার্টিন ভ্রমণে টিজিবি 🌊
📅 ১০ – ১৪ ডিসেম্বর
🔹 আয়োজক: Tour Group BD
🔹 ভ্রমণের ধরন: রিলাক্স ট্রিপ
🔹 যাত্রা শুরু: ১০ ডিসেম্বর, রাত ৭টা (ঢাকা)
🔹 যাত্রা শেষ: ১৪ ডিসেম্বর, সকাল ৮:০০ (ঢাকা)
🔹 আসন সংখ্যা: মাত্র ২৪টি
🌙 সেন্টমার্টিন
"আমি আবার আসবো এমনি করে ভিজতে পাগল করা চাঁদের আলোয়, রাতের মায়াময় বালুকাবেলায়, আধ্যাত্মিক নৌকোর আকর্ষণে ভেসে যেতে, ভোরের পশ্চিম আকাশের ডুবন্ত চাঁদ ও একই সময়ে পূর্বের আকাশে উদীয়মান রক্তিম সূর্যের সাক্ষী হতে!"
একটি মনের মতো ট্যুরে আপনি কী চান?
✨ আকাশভরা তারা
🌊 নীল সাগরের নীলাম্বরী
🕊️ নীল পানির ওপর শুভ্র শঙ্খচিলের ছুটে চলা
🏖️ হ্যামকে গা এলিয়ে মিষ্টি রোদ আর সাগরের বাতাসে আনন্দ
🪨 অপার্থিব রাতে প্রবালের ওপর বসে শেষ প্রহরের আড্ডা
🍽️ খাবারের মেনু
দিন ১
☀️ সকাল: পরোটা, ডিম, ডাল/ভাজি, চা, মিনারেল ওয়াটার
🌤️ দুপুর: ভাত, সামুদ্রিক মাছ, সবজি, আলু ভর্তা, সালাদ, ডাল, মিনারেল ওয়াটার
🌙 রাত: ভাত, সামুদ্রিক মাছ, সবজি, আলু ভর্তা, সালাদ, ডাল, মিনারেল ওয়াটার
দিন ২
☀️ সকাল: ভুনা খিচুড়ি, ডিম, চাটনি, সালাদ, মিনারেল ওয়াটার
🌤️ দুপুর: ভাত, মুরগির মাংস, সবজি, শুঁটকি ভর্তা, ডাল
🌙 রাত: স্পেশাল বারবিকিউ ফিশ/চিকেন, পরোটা, সালাদ, সবজি, সস, কোল্ড ড্রিংকস, মিনারেল ওয়াটার 🔥
দিন ৩
☀️ সকাল: ভুনা খিচুড়ি, ডিম, চাটনি, সালাদ, মিনারেল ওয়াটার
🌤️ দুপুর: ভাত, কোরাল মাছ, সবজি, শুঁটকি ভর্তা, ডাল
🌙 রাত: সাদা ভাত, মুরগির মাংস, সবজি, ডাল
⚠️ কনফার্ম করার আগে জেনে নিন
- বুকিং কনফার্মেশনের ক্রম অনুযায়ী বাসের সিট ও রুম দেওয়া হবে।
- ভিড় থাকতে পারে, তাই সবকিছুতে ছাড় দেওয়ার মানসিকতা রাখুন এবং একে অন্যকে সাহায্য করুন। 🤝
- আলাদা রুম চাইলে বুকিংয়ের সময়েই কনফার্ম করে নিন।
🎒 সাথে যা নেবেন
🦟 মশা থেকে বাঁচতে অডোমস
🧣 গামছা (রোদে মাথা ঢেকে হাঁটার জন্য)
☔ হুটহাট বৃষ্টি হতে পারে, তাই ব্যাগ ও জিনিসপত্র বাঁচানোর ব্যবস্থা রাখুন
🕶️ সানগ্লাস, হ্যাট, সানস্ক্রিন
🪥 ব্রাশ ও প্রয়োজনীয় ব্যক্তিগত ওষুধ
📱 মোবাইলের রেইন কভার
📷 ক্যামেরা ও অতিরিক্ত ব্যাটারি
🔋 পাওয়ার ব্যাংক (সেন্টমার্টিনে বিদ্যুৎ নেই, জেনারেটর থাকলেও তা যথেষ্ট নয়)
📜 শর্তাবলি
- এটি সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। কোনো প্রকার অশ্লীলতা বা অবৈধ কার্যকলাপের সুযোগ নেই।
- ভ্রমণে দুর্ঘটনা বা সমস্যা বলে-কয়ে আসে না, তাই যেকোনো পরিস্থিতি সবাই মিলে মোকাবিলা করতে হবে। ট্রিপ প্ল্যান পরিবর্তন করতে হলে তা সবার আলোচনার ভিত্তিতেই হবে।
- যেকোনো সমস্যায় হোস্টের সহায়তা নিন। নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে ট্যুরের পরিবেশ নষ্ট করা যাবে না।
- প্রতিটি জায়গাই আমাদের নিজেদের। পর্যটন স্পটের সৌন্দর্য রক্ষা করা ও কোনো ক্ষতি না করা আমাদের সর্বোচ্চ দায়িত্ব।
- স্থানীয়দের সাথে কোনো রকম বিরূপ আচরণ করা যাবে না। প্রয়োজনে কথা বলার সময় হোস্টের সহায়তা নিন।
- কোনোভাবেই মাদক সেবন বা বহন করা যাবে না। অসৎ উদ্দেশ্য প্রমাণিত হলে গ্রুপের সবার আলোচনার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে।
🌐 আমাদের সাথে যুক্ত থাকুন
📞 বুকিং: +8801840238946 অথবা +8801877722852 / 54 / 56
☎️ পরামর্শ, তথ্য বা কর্পোরেট ট্যুরের জন্য টিজিবি হেল্পলাইন: +8801877722851 অথবা +8801877722855
👥 ফেসবুক গ্রুপ: www.facebook.com/groups/TourgroupBd/
📘 ফেসবুক পেজ: www.facebook.com/TourgroupBd/
🌍 ওয়েবসাইট: www.tourgroupbd.com
📞 ম্যানেজার: 01840238946
✨ প্রবাল দ্বীপে চলুন টিজিবির সাথে!